সিলেট ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পারভেজ মিয়া (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের সমছু মিয়ার ছেলে।
জানাগেছে, ১৫ আগস্ট রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের রডের সাথে গলায় রশি পেচিয়ে পারভেজ মিয়া আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ রাতেই মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসাপাতাল মর্গে প্রেরণ করেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই দিপংকর সরকার জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।