বিমানবন্দর থেকে বের হয়ে প্রবাসী ব্যাংকে

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

বিমানবন্দর থেকে বের হয়ে প্রবাসী ব্যাংকে

লন্ডন বাংলা ডেস্কঃঃ

লন্ডন থেকে গতকাল সিলেটে এসেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঘোড়াকালি গ্রামের আব্দুল আউয়াল। বিমানবন্দরে নামার পর তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে হাতে সিল দেয়া হলেও সেটি মানেন নি তিনি।

 

 

সোমবার দুপুরে তার বাড়ির কেয়ার টেকার দুলকে নিয়ে তিনি একটি প্রাইভেট কারে করে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার ব্যাংকে আসেন। তখন ব্যাংকের কর্মকর্তারা তার হাতে বিদেশফেরত সিল দেখে প্রশাসনকে অবগত করেন। পরে প্রশাসনের কর্মকর্তারা এসে তাকে ব্যাংক থেকে নিয়ে যান।এ ব্যপারে কেয়ার টেকার দুলুর নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31