জগন্নাথপুরে রাস্তার কাজ তদন্তকালে হট্টগোল মারামারি

প্রকাশিত: 8:30 PM, August 17, 2026

জগন্নাথপুরে রাস্তার কাজ তদন্তকালে হট্টগোল মারামারি

প্রতিনিধি / জগন্নাথপুর ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রামীণ রাস্তায় মাটি কাটার কাজ তদন্তকালে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, বাগময়না গ্রামের বিভিন্ন স্থানে ৩টি রাস্তায় মাটি ভরাট কাজ করেন স্থানীয় ৪নং ইউপি সদস্য মো. তেরা মিয়া। এ কাজে অনিয়মের অভিযোগ এনে গ্রামের জাকির হোসেনসহ কয়েকজন ব্যক্তি অপপ্রচার করেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন। তাৎক্ষনিক সময়ে গ্রামবাসীর উদ্যোগে ইউপি সদস্য তেরা মিয়াকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদসভা করা হয়।

এদিকে-১৬ আগস্ট রোববার অভিযোগের আলোকে রাস্তার কাজ তদন্তে যান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলীর নেতৃত্বে তদন্তদল। এ সময় উভয়পক্ষসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। তদন্তকালে ইউপি সদস্য তেরা মিয়াসহ তার লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় মিলাদুর রহমান নামের এক ব্যক্তির। এ নিয়ে হট্টগোলের সৃষ্টি হয় এবং মারামারি ঘটনা ঘটে। এতে মিলাদুর রহমান আহত হন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031