কক্সবাজারের করোনা আক্রান্ত রোগী শনাক্ত

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

কক্সবাজারের করোনা আক্রান্ত রোগী শনাক্ত

লন্ডন বাংলা ডেস্কঃঃ
কক্সবাজারের করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়েছে। চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার এ নারী গত ১৩ মার্চ সৌদি আরব থেকে দেশে ফেরেন।

 

ষাটোর্ধ্ব ওই নারীকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রামের বিশেষ হাসাপাতালে পাঠানো হচ্ছে। একই সঙ্গে তার গ্রামের বাড়ি ও পাশে এলাকায় লকডাউন করা হয়েছে। ওই নারী সৌদি আরব থেকে এসে চট্টগ্রামের যে বাড়িটিতে ছিলেন ওই বাড়িটিও লকডাউন করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

ডিসি জানান, ওই নারী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। আজ সকালে সেই রিপোর্ট হাতে পাওয়া গেছে। রিপোর্ট পাওয়ার পরপরই ওই নারীকে চিকিৎসা প্রদানকারী চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

 

মো. কামাল হোসেন আরও জানান, কক্সবাজার শহর জুড়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিত্যা প্রয়োজনীয় পণ্যের দোকান, ওষুধের দোকান ছাড়া অন্য দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে।

 

জেলা প্রশাসক থেকে জানানো হয়, আজ বিকেল ৪টা থেকে নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা মাঠে কাজ করবেন। কক্সবাজারের সদর, রামু, উখিয়া, চকরিয়া ও পেকুয়া উপজেলায় ৯টি টিম থাকবে। এ ছাড়া টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ায় কাজ করবে নৌবাহিনীর সদস্যরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31