এবার ইসরায়েলের বিরুদ্ধে মামলা করল ইন্দোনেশিয়া

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৪

আন্তর্জাতিক ডেস্কঃঃ

এবার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছে ইন্দোনেশিয়া। অবরুদ্ধ ফিলিস্তিনে ইসরায়েল যে নীতি প্রয়োগ করে তার বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতে এই মামলা দায়ের করেছে ইন্দোনেশিয়া। ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

 

ফিলিস্তিনি ভূখণ্ডে হামাস জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের সময় গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, এমন অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটির দাবি, গাজায় ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করছে ইসরায়েল।

এবার একই পথে হাঁটল ইন্দোনেশিয়া। বেশ কয়েকদিন ধরেই আইনি বিশেষজ্ঞদের দল গঠন করছিল দেশটি। স্থানীয় সংবাদমাধ্যম জাকার্তা পোস্টের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে করা এই মামলা ফিলিস্তিনের সমর্থন যোগাবে বলে বিশ্বাস করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি।

 

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমাদের কেউ থামাতে পারবে না, ইরানের জোট, হেগ, কেউ না।’ তিনি বলেন, তারা গাজা উপত্যকায় উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031