দোয়ারাবাজারে ভারতীয় বিপুল মালামালসহ চোরাকারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

দোয়ারাবাজারে ভারতীয় বিপুল মালামালসহ চোরাকারবারি গ্রেপ্তার

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ আল আমিন মিয়া (৩০) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন মিয়া বড়খাল এলাকার ফজর আলী (ওরফে সবু মিয়া)-এর ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই সঞ্জয় দত্ত, পিএসআই তাজু সিকদার ও এএসআই আলী আকবর বাবুলসহ পুলিশের একটি দল বড়খাল গ্রামে আল আমিনের বসতবাড়িতে অভিযান চালায়। পরে তার বাড়ি তল্লাশি করে ভারত থেকে চোরাই পথে আনা ২৪ কেস ‘রেড বুল’ এনার্জি ড্রিংক, ৩০ প্যাকেট ভাঙা গম, ৫৭৬ প্যাকেট আগরবাতি এবং ২০০ প্যাকেট ধূপ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৩ হাজার ২৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এসব পণ্য দেশে আনা হয়েছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031