সিলেট ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রতিনিধি / বালাগঞ্জ ::
সিলেটের বালাগঞ্জে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউ’কের আত্-তাকওয়া প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি গহরপুর এসোসিয়েশন ইউ কে’র ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান রুকন ও এমদাদ উল্যা এন্ড আলেছা খানম ট্রাস্টের প্রতিস্টাতা সদস্য তরুন সমাজকর্মী আনহার আলী ইয়াকুব। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাঁরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
এ সময় প্রকল্পের চলমান কার্যক্রম, নির্মাণকাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মী আনহার আলী ইয়াকুব ‘আত্-তাকওয়া প্রকল্পের’ উন্নয়নকাজে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। তিনি প্রকল্পের চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় হাবিবুর রহমান রুকন প্রকল্পের উন্নয়নকাজে তাঁর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি দেশ-বিদেশের সামর্থ্যবান ও মানবিক ব্যক্তিদের এ রকম জনকল্যাণমূলক প্রকল্পের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উপদেষ্টা সদস্য ও দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু,শাহ মো. হেলাল,ইউপি সদস্য আশিকুর রহমান, শিক্ষক ও সমাজকর্মী আবুল খায়ের সুজন, তাজুওয়ার আহমদ তানিম, মাহিন আহমদ এবং ইঞ্জিনিয়ার নোমান আহমদ।