সিলেট ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রতিনিধি / ওসমানীনগর ::
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর সিলেট জেলা কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ওসমানীনগরের সমাজসেবী ও সংগঠক মামুনুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
সোমবার(২৮ সেপ্টেম্বর) সংগঠনের চেয়ারম্যান রাকিব আল মাহমুদ স্বাক্ষরিত সিলেট জেলা কমিটির অনমোদন দেয়া হয়। সংগঠনের সহ-সভাপতি পদে মনোনিত হয়েছেন ওসমানীনগরের সমাজসেবী মামুনুর রহমান। মামুনুর রহমান উপজেলার দয়ামীর ইউনিয়নের মন্ডল কাপন(মোহাম্মদপুর) গ্রামের বাসিন্দা। তিনি ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দাতা সদস্য এবং যুক্তরাজ্য ভিত্তিক উন্নয়ন সংস্থা নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধির দ¦ায়িত্ব পালন করে আসছেন।
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র (আসক) এর সিলেট জেলা কমিটিতে সহ সভাপতি মনোনিত করায় সংগঠনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মানবাধিকার সুরক্ষা ও জনকল্যাণে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করে নতুন দ্বায়িত্ব পালনে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।