আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি রাশিয়ার

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৪

আন্তর্জাতিক ডেস্কঃঃ

আফগানিস্তানে বিধ্বস্ত হওয়ার বিমানটি রাশিয়ার বলে নিশ্চিত করেছে মস্কো। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে দেশটির কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য নিশ্চিত করা হয়।

 

গতকাল শনিবার রাতে আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাখশানের পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। প্রথমে জানা যায়, বিমানটি ভারতের এবং এটি রাশিয়ার রাজধানী মস্কোতে যাচ্ছিল। পরে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আফগানিস্তানে যেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, সেটি ভারতের নয়। এটি মরক্কো নিবন্ধিত একটি ছোট উড়োজাহাজ। আমরা পরে বিস্তারিত জানাবো।

 

রাশিয়ার কেন্দ্রীয় বিমান সংস্থা রোসাভিয়াতসিয়ার পক্ষ থেকে জানানো হয়, রুশ প্রতিষ্ঠানের নিবন্ধিত বিমানটি ফ্যালকন টেন করপোরেট জেট। ভারত থেকে মস্কোর উদ্দেশে যাচ্ছিল সেটি। তারা জানায়, বিমানে চারজন ক্রু ও দুইজন যাত্রী ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031