বিসিএসে সাধারণ ক্যাডারে প্রার্থীর বয়স ৩২ চেয়ে রিট

প্রকাশিত: 6:30 PM, January 26, 2020

বিসিএসে সাধারণ ক্যাডারে প্রার্থীর বয়স ৩২ চেয়ে রিট

লন্ডনবাংলা ডেস্কঃঃ

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আয়োজিত বিসিএস সাধারণ ক্যাডারে পরীক্ষায় অংশগ্রহণের বয়সসীমা ৩২ বছর করার নির্দেশনা চেয়ে আদালতে রিট আবেদন করা হয়েছে।

 

বিজিত শিকদারসহ ৫ শিক্ষার্থীর করা এ রিট আবেদনটি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে আগামীকাল সোমবার শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। আইনজীবী জানান, ২০১৪ সালের বিধিমালা ১৪ নম্বর ধারায় সাধারণ ক্যাডারে পরীক্ষার্থীর আবেদনের বয়স হতে হবে ৩০ বছর। কিন্তু একই বিধিমালায় শিক্ষা ক্যাডারে পরীক্ষার্থীর আবেদনের বয়স উল্লেখ আছে ৩২ বছর। একই আইনে দুইরকম। এছাড়া জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় আবেদনের বয়স রাখা হয়েছে ৩২ বছর। একারণেই রিট আবেদন  করেছেন বিজিত শিকদারসহ ৫ শিক্ষার্থী।

 

 

 

 

 

এলবিএন/২৬-জা/র/০৩

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30