নগ্ন করে পেটানো হলো স্বাস্থ্যকর্মীদের

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৪

নগ্ন করে পেটানো হলো স্বাস্থ্যকর্মীদের

আন্তর্জাতিক ডেস্কঃঃ

অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি হাসপাতালে অভিযান চালিয়ে স্বাস্থ্যকর্মীদের আটক করেছে ইসরায়েলি বাহিনী। তাদের নগ্ন করে মারধরও করেছে তারা। ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

১৫ ফেব্রুয়ারি খান ইউনিস শহরের ওই হাসপাতালটিতে অভিযান চালায় আইডিএফ। তাদের দাবি, সেখানে হামাস সেনারা কার্যক্রম পরিচালনা করছিল। জিম্মিকৃত ইসরায়েলিরাও সেখানে বন্দি আছে বলে দাবি করে তারা।

 

তবে হাসপাতালের ভেতরে গোপনে ধারণ করা ভিডিওচিত্রে দেখা গেছে, স্বাস্থ্যকর্মীদের আটক করা হচ্ছে। পুরুষদের নগ্ন করে হাসপাতালে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হচ্ছে।

 

আল নাসের হাসপাতালের চিকিৎসক আহমেদ আবু সাভা বলেন, তাদের এক সপ্তগাহ জিম্মি করে রেখেছিল ইসরায়েলি সেনারা। এই সময়ে তাদের ওপর কুকুর ছেড়ে দেওয়া হয়। তার এক হাতও ভেঙে গেছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুই স্বাস্থ্যকর্মীও তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তারা বিবিসিকে বলেছেন, তাদের মারধর করা হয়েছে, ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে, ঠান্ডা পানি দিয়ে নিপীড়নও করা হয়েছে।

 

তবে এই বিষয়ে জানতে চাইলে বিবিসির কাছে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের দাবি, আটককৃতদের নিপীড়ন করা তাদের বাহিনীতে নিষিদ্ধ।

 

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত অর্ধলক্ষাধিক। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031