শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪

আন্তর্জাতিক ডেস্কঃঃ

তাইওয়ানের পর এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। আজ বৃহস্পতিবার জাপানে ফুকুশিমা অঞ্চলের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

 

 

 

 

ভূমিকম্পটির গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৫ মাইল)। রাজধানী টোকিওতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

 

 

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১ এবং এর গভীরতা ছিল ৪০ দশমিক ১ কিলোমিটার। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এর আগে ২ এপ্রিল জাপানের উত্তরাঞ্চলীয় আমোরি এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছিল।

 

 

 

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগ্নেয়গিরির রিং অব ফায়ার অঞ্চলের হওয়ার কারণে প্রায়ই জাপানে ভূমিকম্প আঘাত আনে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031