পরাজয়ের আশঙ্কা জেলেনস্কির

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪

পরাজয়ের আশঙ্কা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্কঃঃ

যুদ্ধক্ষেত্রে গোলাবারুদ ও অস্ত্রের অভাবেইউক্রেন পরাজয়ের মুখ দেখতে পারে বলে মনে করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। গতকাল রবিবার তিনি বলেন, মার্কিন কংগ্রেসে সামরিক সহায়তার প্যাকেজ আটকে থাকায় রাশিয়ার পক্ষে আরও ভূমি দখল সহজ হয়ে উঠছে।

 

 

গত দুই বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া ‍যুদ্ধ। ইউক্রেনের এক পঞ্চমাংশ দখল করতে সক্ষম হয়েছে রাশিয়া। এখন পর্যন্ত তারাই সুবিধাজনক অবস্থায় আছে। নিয়ন্ত্রণ রেখার কাছে চারসিভ ইয়ার নামের এলাকা তাদের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা করছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ শহর ক্রামাটর্স্কে ৩০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত সেই এলাকা হাতছাড়া হলে ইউক্রেন কঠিন পরিস্থিতির মুখে পড়বে।

 

 

এক ভিডিও বার্তায় তিনি মার্কিন কংগ্রেসের কাছে সাহায্যের অনুরোধ জানান, তার দাবি সেই সহায়তা ছাড়া ইউক্রেনের পক্ষে টিকে থাকা সহজ হবে না।

 

 

সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়া ক্রামাটর্স্কে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। চারসিভ ইয়ারের বাইরে দুটি ছোট শহরের উপর সরাসরি হামলা চলছে। উত্তর পূর্বে খারকিভ শহরের উপরেও রাশিয়ার হামলা বাড়ছে।

 

 

ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন, আকাশপথে হামলা প্রতিরোধ করার জন্য যথেষ্ট এয়ার ডিফেন্স সরঞ্জামের অভাবের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031