সিলেট |
প্রকাশিত: 5:38 PM, September 25, 2024
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের হত্যা মামলার এক পলাতক আসামিকে কুমিল্লার ময়নামতি থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে একটি আভিযানিক দল গতকাল (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক হত্যা মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত শিপন মিয়া (৩০) নামের ঐ আসামি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের আহাদ মিয়ার ছেলে।
পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) র্যাব-৯ এর মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।