দেশে ফিরেই গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬

দেশে ফিরেই গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ময়মনসিংহের ফুলপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিম (৩৮) দীর্ঘদিন বিদেশে পলাতক থাকার পর দেশে ফিরেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাশাটি মাইজপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার রেজাউল বাশাটি মাইজপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ২০০৭ সালে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ফুপাতো ভাই ফারুককে (৩৭) শাবল দিয়ে মাথায় আঘাত করেন রেজাউল। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। এ ঘটনায় রেজাউলকে আসামি করে ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে রেজাউল বিদেশে পালিয়ে যান। পলাতক থাকা অবস্থায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

রেজাউল দীর্ঘদিন বিদেশে পলাতক থাকার পর সম্প্রতি দেশে ফিরে বাশাটি গ্রামে এসে অবস্থান নেন। এই সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কৌশলে রেজাউলকে গ্রেপ্তার করে।

 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, হত্যা মামলার পর রেজাউল দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলেন। দেশে ফিরে বাশাটি এলাকায় অবস্থানের খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কৌশলে তাকে গ্রেপ্তার করে। পরে আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031