কারিগরি ত্রুটির কবলে মোদির বিমান

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪

কারিগরি ত্রুটির কবলে মোদির বিমান

আন্তর্জাতিক ডেস্কঃঃ

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমানে কারিগরি ত্রুটি ধরা পড়েছে। তবে মোদিকে নিয়ে উড্ডয়নে আগেই ত্রুটি শনাক্ত করেন সংশ্লিষ্টরা। পরে অন্য একটি বিমানে করে ঝাড়খন্ড থেকে দিল্লি যান নরেন্দ্র মোদি।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর বিমানে এমন ত্রুটির কারণে যাত্রীদের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি হলেও, দ্রুত ব্যবস্থা গ্রহণের ফলে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়নি। দিল্লির জন্য নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে হলেও প্রধানমন্ত্রী নিরাপদভাবে দিল্লি ফিরে গেছেন বলে জানানো হয়েছে।

 

বিমানটি উড্ডয়নের সময় বিমানটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, ফলে বিমানটি উড়তে সক্ষম ছিল না। এরপরই বিমানবন্দরের টেকনিক্যাল টিম ত্রুটি চিহ্নিত করে তা মেরামত করার জন্য দ্রুত কাজ শুরু করে।

এনডিটিভি জানিয়েছে, দেওঘর বিমানবন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করবে। ত্রুটির কারণ এবং এর প্রতিকার নিয়ে পরবর্তী পদক্ষেপগুলো কী হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই ঘোষণা করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031