সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে শক্তিশালী শীতকালীন ঝড়ের আঘাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।গতকাল সোমবার কর্মকর্তারা জানান, এই অঞ্চলে ভয়াবহ ঝড়ো বাতাস, তীব্র ঠাণ্ডা ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার ঝড় শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৩৯ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হয়েছেন। এছাড়াও শত শত মানুষ বন্যায় আটকে পড়েছেন।
দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী মনটানা ও নর্থ ডাকোটায় তাপমাত্রা মাইনাস ৫১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশার জানিয়েছেন, সোমবার পর্যন্ত সেখানে ১২ জনের মৃত্যু হয়েছে।
ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসি তার রাজ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা একজনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
এ ছাড়া জর্জিয়ার আটলান্টার দক্ষিণে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।