সিলেট ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫
সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বিশ্বনাথ সদর ইউনিয়নের তাতিকোনা গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী আফজাল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সিলেট মহানগর ছাত্রদল নেতা ও ইস্ট লন্ডন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সামসুল ইসলাম।
গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় মোঃ সামসুল ইসলাম বলেন, বিএনপি পরিবারে জন্মগ্রহনকারী আফজাল হোসেন ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদি বিএনপির আদর্শ লালন করে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করেন।
প্রবাসে গিয়েও যুবদলের রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুক্তরাজ্য যুবদলকে শক্তিশালি করণে অগ্রনী ভূমিকা পালনের পাশাপাশি এলাকার উন্নয়নেও চালিয়ে যাচ্ছেন অব্যাহত প্রচেষ্টা। যার ধারাবাহিকতায় নিজ কর্মগুনে ও রাজনৈতিক দূরদর্শিতায় আফজাল হোসেন অধিষ্ট হয়েছেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি পদে।
তিনি স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন সুনামের সাথে। তার নেতৃত্বে যুক্তরাজ্য যুবদল আরও সুসংগঠিত হয়ে দল ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে। পাশাপাশি কর্মী বান্ধব এমন নেতার দক্ষ নেতৃত্বকে পূনরায় মূল্যায়ন করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোঃ সামসুল ইসলাম।
বিজ্ঞপ্তি