সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৫
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদ(জিসপ) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলমগীর আলী রাজু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিগত ১৫ বছরের বেশি সময় ঈদ মানে বিএনপি নেতা-কর্মীদের কাছে ছিল বাড়তি আতংক। ঈদ মানেই ছিল হামলা-মামলা, গ্রেফতার-হয়রানির ভয়। বহু নেতা-কর্মী নিজ বাড়িতে থেকে ঈদ উদযাপন করতে পারেননি। অনেকের ঈদ কেটেছে জেলে। আওয়ামী লীগ সরকারের পতনে এবার ‘ভয়হীন’ স্বস্তির ঈদ উদযাপনের প্রত্যাশা করছেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা।
‘ভিন্ন প্রেক্ষাপটে নতুন পরিবেশে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের প্রত্যয়ে রমজানের শিক্ষা নিয়ে সকলে মিলে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা করে জুলাই আন্দোলনে আহত সকল যোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে তিনি, সর্বস্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক সংগঠন ও নেতা-কর্মীদেরকে ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করে সর্বস্তরের জনতার প্রতি ঈদুল ফিতরের অনাবিল আনন্দ, সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা করেন ।
বিজ্ঞপ্তি