ব্যবসাকে সেবা মনে করতে হবে : আলহাজ্ব ময়নূল হক চৌধুরী

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫

ব্যবসাকে সেবা মনে করতে হবে : আলহাজ্ব ময়নূল হক চৌধুরী

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ময়নূল হক চৌধুরী বলেছেন, ব্যবসাকে সেবা মনে করতে হবে। এলাকার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষদের ন্যায্যমূল্যে ঔষধ প্রদানের মাধ্যমে গ্রাম অঞ্চলের খেটে খাওয়া মানুষদের হাতের নাগালে সঠিক দামে ঔষধসহ সুষ্ট চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার প্রত্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে জনণী ফার্মেসী। এই ফার্মেসী শুধু ব্যবসা উদ্যেশ্যে নয়। মানুষের মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবে এই প্রতিষ্ঠান।

 

সোমাবার বিকালে ওসমানীনগর উপজেলার খন্দকার বাজারে জনননী ফার্মেসীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

আলোচনা সভায় জননী ফার্মেসীর স্বত্বাধীকারি কয়েছ মিয়ার সভাপতিত্বে খছরু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনি, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন।

 

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ সুহেল আহমদ ধলা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহেদ খাঁন, ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুখ খাঁন, ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমদ, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন।

 

বক্তারা বলেন,ইসলামের নির্দেশনা অনুযায়ী সততা ও আমানতদারির সঙ্গে মানুষের কল্যাণকামী হয়ে ব্যবসা পরিচালনা করতে পারলে সন্দেহাতীতভাবে তা ইবাদতে পরিণত হবে। অসুস্থ মানুষের প্রতি সমবেদনা, সহানুভূতি ও সহযোগিতা করা উত্তম ইবাদত। এলাকার মানুষের চাহিদা পূরনে ন্যাজ্যমূল্যে জনণী ফার্মেসী ঔষধ বিক্রি ও অসুস্থ লোকজনকে সুষ্ঠ চিকিৎসা সেবার যে লক্ষ্য নিয়ে প্রতিষ্টিত হয়েছে সেটা অব্যাহত রাখার প্রত্যাশা করেন তারা।

 

সভা শেষে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন ব্যবসায়ীবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীয় পেশার বাসিন্দারা।

Spread the love