সিলেটে বহিষ্কার আদেশ প্রত্যাহার বিএনপির নেতার

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬

সিলেটে বহিষ্কার আদেশ প্রত্যাহার বিএনপির নেতার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের ওপর আরোপিত সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে সিলেট জেলা বিএনপি। শনিবার (২০ জুন) জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

 

পত্রে উল্লেখ করা হয়, গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাংগঠনিক সিদ্ধান্তের অংশ হিসেবে শফিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদানপূর্বক সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি লিখিতভাবে তার বক্তব্য উপস্থাপন করেন। জেলা বিএনপি তার জবাব সন্তোষজনক বিবেচনা করায় তার বিরুদ্ধে জারি করা সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।

Spread the love