সিলেট ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
রক্ষণাবেক্ষণ ও সংযোগ কাজের জন্য ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না হবিগঞ্জে। শনিবার (২০ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৬ ঘণ্টা শহরে বিদ্যুৎ বন্ধ থাকবে।
জানা গেছে, শাহজীবাজার ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে সেকশন-৪ ও ৫ ডাবল বাস কন্ডাক্টর সংযোগ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পিডিবি সূত্র জানায়, এ সময় হবিগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না। জরুরি এ রক্ষণাবেক্ষণ ও সংযোগ কাজের জন্য নির্ধারিত সময়ে শহরের ৬টি ফিডার বন্ধ থাকবে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ শুক্রবার রাতে শহরজুড়ে মাইকিং করেছে।
কাজ শেষ হলে যথাসময়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানানো হয়।