হবিগঞ্জে আটক তিন পাচারকারী

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫

হবিগঞ্জে আটক তিন পাচারকারী

লন্ডন বাংলা ডেস্ক::

হবিগঞ্জে তিন পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৯। তারা সবাই কাঠ পাচারের সঙ্গে জড়িত।

 

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে র‌্যাব-৯ এর এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়।

 

আটককৃতরা হলেন মাধবপুর থানার রসুলপুর গ্রামের মৃত আব্দুল গফফারের ছেলে সাইফুল ইসলাম (৩০), রেঙ্গুটিলা সুরমা চা বাগানের শিবলাল মুন্ডার ছেলে পান্না মুন্ডা (৩৫) ও বিজয় মুন্ডার ছেলে মঙ্গল মুন্ডা (৩৬)।

বৃহস্পতিবার বিকালে তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৯, সাদা পোশাকের গোয়েন্দা দল হবিগঞ্জ বন বিভাগের একদল এই তিন পাচারকারীকে আটক করে।

 

এসময় রেলস্টেশন সংলগ্ন এলাকায় তাদের হেফাজতে রাখা ১৩৬.৭২ ঘনফুট পাচারকৃত কাঠ জব্দ ও পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকও আটক করা হয়েছে।

 

জব্দকৃত আলামতসহ তাদের তিনজনকেই মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31