সিলেট ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক::
হবিগঞ্জে তিন পাচারকারীকে আটক করেছে র্যাব-৯। তারা সবাই কাঠ পাচারের সঙ্গে জড়িত।
শুক্রবার (২৯ আগস্ট) বিকালে র্যাব-৯ এর এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন মাধবপুর থানার রসুলপুর গ্রামের মৃত আব্দুল গফফারের ছেলে সাইফুল ইসলাম (৩০), রেঙ্গুটিলা সুরমা চা বাগানের শিবলাল মুন্ডার ছেলে পান্না মুন্ডা (৩৫) ও বিজয় মুন্ডার ছেলে মঙ্গল মুন্ডা (৩৬)।
বৃহস্পতিবার বিকালে তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯, সাদা পোশাকের গোয়েন্দা দল হবিগঞ্জ বন বিভাগের একদল এই তিন পাচারকারীকে আটক করে।
এসময় রেলস্টেশন সংলগ্ন এলাকায় তাদের হেফাজতে রাখা ১৩৬.৭২ ঘনফুট পাচারকৃত কাঠ জব্দ ও পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকও আটক করা হয়েছে।
জব্দকৃত আলামতসহ তাদের তিনজনকেই মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।