জগন্নাথপুরে অগ্রযাত্রা কিন্ডারগার্টেন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬

জগন্নাথপুরে অগ্রযাত্রা কিন্ডারগার্টেন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধি / জগন্নাথপুর ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঐতিবাহী শিক্ষা প্রতিষ্ঠান অগ্রযাত্রা কিন্ডারগার্টেন স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রামে অবস্থিত অগ্রযাত্রা কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মো. সালামত আলীর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক কালীপদ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, অভিভাবক সমসর আলী, স্কুল কমিটির সহ-সভাপতি কফিল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পিটু মিয়া, স্কুলের সহকারী শিক্ষক নিবারন দাস, অনিক সরকার, মনিষা রাণী ধর, মারুফা বেগম, মুন্নী আক্তার, চম্পা রাণী দাস, ফাতেমা আক্তার, রুমি বেগম প্রমূখ।

 

 

 

সভায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031