সরকারি নীতিমালা লঙ্ঘন করে ধর্মপাশায় নির্বাচনী প্রচারণায় এমপিওভুক্ত কলেজ কর্মচারী

প্রকাশিত: 4:55 PM, February 4, 2026

সরকারি নীতিমালা লঙ্ঘন করে ধর্মপাশায় নির্বাচনী প্রচারণায় এমপিওভুক্ত কলেজ কর্মচারী
প্রতিনিধি / সুনামগঞ্জ ::
সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি নীতিমালা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী লাইব্রেরিয়ান মো. রোকনুজ্জামান রোকন বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, সরকারি চাকরিতে নিয়োজিত থাকা সত্ত্বেও রোকনুজ্জামান রোকন একাধিক নির্বাচনী মিছিল ও পথসভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এছাড়া নিজের ফেসবুক আইডিতে রাজনৈতিক কর্মকাণ্ডসংক্রান্ত ছবি পোস্ট করায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে।
অনুসন্ধানে জানা গেছে, রোকনুজ্জামান রোকন উপজেলা বিএনপির সাবেক সদস্য ছিলেন এবং বর্তমানে ০২ নম্বর সেলবরষ ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অথচ সরকারি বিধিমালা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকা বা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।
এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রোকনুজ্জামান রোকনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বজলু রহমান বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জনি রায় জানান, “অভিযোগ প্রমাণিত হলে সরকারি চাকরি বিধিমালা ও নির্বাচন আচরণবিধি অনুযায়ী সংশ্লিষ্ট সরকারি লাইব্রেরিয়ানের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30