অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রোকনুজ্জামান রোকনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বজলু রহমান বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”