আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা পুরস্কার বিতরণ

প্রতিনিধি / বালাগঞ্জ  ::

 

সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চা এবং শিক্ষকসহ বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শনের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন। তিনি সিলেটের বালাগঞ্জ ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম দ্বি-পাক্ষিক হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত আহবান জানান ।

 

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ বিশিষ্ট কমিউনিটি নেতা, শিক্ষানুরাগী,প্রতিষ্ঠানের স্থায়ী দাতা সদস্য শহীদ আবুল কালাম সেতু। তিনি প্রতিষ্ঠানের উন্নয়ন অগ্রযাত্রায় অতীতের ন্যায় ভবিষ্যতে ও প্রবাসীদের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানিয়ে।প্রতিস্টাকাল থেকে এ পর্যন্ত বিদ্যালয়ের উন্নয়নে যারা অবদান রেখেছেন তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্মৃতি চারণ করে, বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজ দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক হাইস্কুল এন্ড কলেজ একটি ঐতিহ্যবাহি প্রতিস্টানে রূপ নিয়েছে। আগামীতে শিক্ষার্থীরা ভাল ফলাফলের মাধ্যমে প্রতিস্টানের মর্যাদা বৃদ্ধি করবে। “ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক দৃঢ়তা বৃদ্ধি করে। পাঠ্যপুস্তকের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে।” তিনি বিদ্যালয়ে নিয়মিত ভাবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং অভিভাবক-শিক্ষকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে। শিক্ষক জাকারিয়া টিপু ও রিপন বর্মনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দাতা সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মোহাম্মদ সায়েক মামুন, যুক্তরাজ্য প্রবাসী দাতা সদস্য মো. বাহরাম খান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের গভগভর্ণিং ভডির সাবেক সভাপতি আ. ফ. ম. শামীম, সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম, ইউপি সদস্য মো. বাবরু মিয়া, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক এসএম হেলাল, শিক্ষানুরাগী তাহিয়া উদ্দিন, মিজানুর রহমান মির্জাসহ আরো অনেকেই ।

 

স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষক মো. গৌছ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. বুরহান উদ্দিন।

 

 

অনুষ্ঠানে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। শেষ পর্বে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031