জেলা পরিষদের পক্ষ থেকে ওসমানীনগরে কম্বল বিতরণ

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

জেলা পরিষদের পক্ষ থেকে ওসমানীনগরে কম্বল বিতরণ

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে ওসমানীনগরে কম্বল বিতরণ করা হয়েছে। সোববার উপজেলার তাজপুর, দয়ামীর, উমরপুর ও গোয়ালাবাজার ইউনিয়নের শীতার্ত হতদরিদ্র লোকজনের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা জাপার সভাপতি সুফি মাহমুদ, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান ফয়ছল, জাপা নেতা আব্দুল শহিদ, জাহাঙ্গির আলম, আশক আলী প্রমুখ।

 

এসময় জেলা পরিষদের সদস্য (৮ নং ওয়ার্ড) আশিক মিয়া বলেন, অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব । শীতার্ত মানুষের সাহায্যে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় হতদরিদ্র শীতার্ত লোকজন কিছুটা হলেও শীতের কষ্ট থেকে মুক্তি পাবে ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031