মসজিদে ফজরের নামাজে সেজদায় সময় ৮০ বছরের মুসল্লি খুম! আটক-১

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

প্রতিনিধি / মৌলভীবাজার ::

 

মসজিদে জামায়াতের সাথে ফজরের নামাজ আদায় করতে এসে লাশ হয়ে ফিরলেন ৮০ বছরের এক বৃদ্ধ মুসল্লি! গতকাল রবিবার (৩ মে) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে একই গ্রামের ৮০ বছরের বাসিন্দা হাফিজ উল্লাহ নামের এক বৃদ্ধ জামায়াতের নামাজ আদায় করতে আসেন। নামাজ চলাকালিন সময়ে সিজদায় যাওয়া মাত্রই পিছন দিক থেকে এসে তাকে হত্যা করা হয়।

 

বিসস্ত সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার ফজরের নামাজ আদায় করতে আসেন একই গ্রামের লইয়ারকুল জামে মসজিদে। নামাজ চলাকালীন সময়ে ৮০ বছরের বৃদ্ধ হাফিজ উল্লাহ সিজদায় যাওয়া মাত্রই হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে ডুকে বৃদ্ধ মুসল্লির ওপর হামলা চালিয়ে চোখ-মূখ ও মাথায় আঘাত করতে থাকে।

 

এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে অজ্ঞান হয়ে যান। নামাজ শেষে অন্যান মুসল্লি ও স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনির মৃত্যু হয়। এ চাঞ্চল্যকর মৃত্যুর খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িত সন্দেহে জসিম মিয়া নামের এক যুবককে আটক করে।

 

এ ব্যাপারে পুলিশ সূত্রে জানাযায়, নিহত ও অভিযুক্ত ব্যাক্তিরা একই গ্রামের লোক। এ হত্যাকান্ডের ঘটনায় একদিকে তার পরিবার ও আত্মীয় স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠছে। আবার কেউ কেউ তীব্র ক্ষোভ নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। একদিকে টানটান উত্তেজনা অন্যদিকে চলছে শোকের মাতম।

 

এ ঘটনাটি দেশ-বিদেশে জানাজানি হওয়দয় এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিন্দনীয় ও নেক্কারজনক এ ঘটনার সাথে প্রকাশ্যে ও আড়ালে যে বা যারাই রয়েছে তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের ফাসিঁর দাবী জানান সচেতন মহলের লোকজন।

 

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক এস আই সজিব চৌধুরী’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার খবর পেয়েই আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে তাৎক্ষণিক ভাবে আমরা বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত একজনকে গ্রেফতার করি। এই নেক্কারজনক হত্যাকান্ডের প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য আমাদের গোপনে ও প্রকাশ্যে তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031