সিলেট ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬
স্পেনের কাতালোনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৬ মে স্পেনের কাতালোনিয়ায় স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান (লিটু)’র সভাপতিত্বে ও অন্যতম সদস্য শুক্কুর আহমেদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন স্বেচ্ছাসেবক দল কাতালোনিয়া শাখার সদস্য রফিকুল ইসলাম সাবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্কাস মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সংগঠনের যুগ্ম-আহ্বায়ক রেদওয়ান হোসেন।
কর্মী সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ (শাহীন) এবং কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন আহমেদ, বার্সেলোনা বিএনপি নেতা ফয়সল আহমেদ ও নুরুল আমিন নুরু, ছাড়াও উপস্থিত ছিলেন সান্তকলমা বিএনপি নেতা সাজ্জাদ সালু, বিএনপি নেতা সুমন তালুকদার, বার্সেলোনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঈনউদ্দিন আহমেদ ফুহাদ, স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ আল আমিন, ইমন আহমেদ ও মাসুম আহমেদ। কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দল নেতা জামিল আহমেদ এবং শহীদুল হকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি ও সদস্য সাদিয়া বিন সাদি। এছাড়া আলাল আহমেদ, ইবরাহীম খলিল চৌধুরী, মো. কয়েছ আহমেদ, আলাউদ্দিন আকাশ, আব্দুস সুকুর, রুবেল আহমেদ, সহিবুর রহমান, আলিম উদ্দিন, মুহাম্মদ আব্দুল্লাহ, আরিফ মিয়া ও মোহাম্মদ রাহুলসহ কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মী অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের মানুষ আজ নতুন আশার আলো দেখছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং উন্নয়নমুখী রাষ্ট্র বিনির্মাণে তাঁর রাজনৈতিক দর্শন তরুণ সমাজকে অনুপ্রাণিত করছে। বর্তমান বিশ্বে উন্নয়নের প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজন দক্ষ নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা এবং জাতীয় ঐক্য। তারেক রহমান দেশের তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেছেন। যুবসমাজের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে আরও শক্ত অবস্থানে পৌঁছাবে।
সভায় দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক রাজনীতি, ন্যায়বিচার ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবান জানান বক্তারা।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।