সিলেট ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬
প্রতিনিধি / জগন্নাথপুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী ফজলু মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের মৃত আবদুল কাহারের ছেলে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলামের নেতৃত্বে থানার এসআই অপূর্ব কুমার সাহা, এসআই মোঃ আশরাফুল আলম, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী, এএসআই ও রাহাত খানসহ সঙ্গীয় পুলিশদল অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী ফজলু মিয়াকে গ্রেফতার করে ১৬ মে শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।