সুনামগঞ্জের গবিন্দপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, মে ২০, ২০২৬

সুনামগঞ্জের গবিন্দপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের গবিন্দপুর এলাকায় দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

 

বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা সেতু এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে সুনামগঞ্জমুখী একটি দ্রুতগতির দূরপাল্লার বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে লেগুনাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

 

ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই আহসানমারা সেতু এলাকায় চিৎকার ও আহাজারির সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে আহত তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক বাসটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

 

এ বিষয়ে -এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহসানমারা সেতু এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে এ পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘাতক বাস ও চালককে শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031