ধর্মপাশায় ওয়ার্ল্ড ভিশনের ১৩৭ জন উপকার ভোগীর মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার তিনটি ইউনিয়নে ১৩৭ জন উপকার ভোগীর মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন নির্মাণ সামগ্রী সোমবার ১২ টায় ধর্মপাশা ওয়ার্ল্ড ভিশন অফিসে বিতরণ করা হয়েছে। এর আয়োজন করে পারি ডেভলাপমেন্ট ট্রাস্ট। অর্থায়ন করেন, ধর্মপাশা এডিপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায়। সভাপতিত্ব করেন এডিপি ম্যানেজার ধর্মপাশা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুমন রুরাম।

 

অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু,ধর্মপাশা উপ সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মেহেদী হাসান, প্রোগ্রাম ম্যানেজার পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ধর্মপাশা এডিপি সমল মানখিন, সাংবাদিক এম এম এ রেজা পহেল, মোঃ সেলিম আহমেদ, পর্যবেক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মজুমদার, HNW সাদিয়া আরফিন, CPP জামিয়া সুলতানা প্রমুখ।

 

ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নে ৫০ জন, সেলবরষ ইউনিয়নে ৩৭ জন, জয়শ্রী ইউনিয়নে ৫০ জন মোট ১৩৭ জন উপকার ভোগী পরিবারের মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31