মধ্যনগরে দূনীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকে মানহানি করায় ইউএনওর কাছে প্রেসক্লাবের লিখিত অভিযোগ

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

মধ্যনগরে দূনীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকে মানহানি করায় ইউএনওর কাছে প্রেসক্লাবের লিখিত অভিযোগ

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুজন মেম্বার কর্তৃক স্কুলের রাস্তা নির্মাণ প্রকল্পের সমস্ত অর্থ আত্মসাৎ ও তার চতুর্মুখী অপকর্মের সংবাদ প্রকাশ করায় মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ কে জড়িয়ে মিথ্যা বানোয়াট মানহানিকর অভিযোগের বিচার ও তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়ার জন্য মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

 

অভিযোগে প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়, প্রকল্পের সমস্ত অর্থ আত্মসাতের ডকুমেন্টসহ সংবাদটি প্রকাশের পর সংশ্লিষ্ট ইউপি সদস্য সুজন মিয়া ক্ষুব্ধ হয়ে সাংবাদিক ও প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এবং উপজেলা প্রেসক্লাব কে একাংশ উল্লেখ করে জেলা প্রশাসকের ফ্রন্ট ডেস্কসহ বিভিন্ন স্থানে ও সোস্যাল মিডিয়ায়তে মিথ্যা ও মানহানিকর অভিযোগ উত্থাপন করেছেন। এতে আমাদের সাংবাদিক ও প্রেসক্লাবের মান সম্মান ক্ষুন্ন হয়েছে। সুজন মেম্বার উদেশ্যপ্রোণদিত ভাবে অন্যদের দ্বারা প্ররোচিত হয়ে নিজের কুকর্ম ডাকতেই উপজেলা প্রেসক্লাবকে একাংশে বিভক্ত করে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার হীন প্রচেষ্টা চালিয়ে অন্যের এজেন্ডা বাস্তবায়ন করতে চান। নেতৃবৃন্দ বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

এ বিষয়ে উপজেলা প্রেসক্লাবের নেতারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত। তবে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগের মাধ্যমে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন বা হয়রানির চেষ্টা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। অভিযুক্ত সুজন মেম্বার কে একাদিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ভারপ্রাপ্ত সঞ্জয় ঘোষ বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সোস্যাল মিডিয়ায় দেওয়া এটা তার অপরাধ। সাংবাদিকরা কেউ দূর্নীতি বা অন্যায় করলে সেটা নিউজ করা তার দ্বায়িত্ব। সুজন মেম্বারের সকল কাজ বন্ধ আছে। তার বিরুদ্ধে সকল অভিযোগের তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031