সিলেট ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০
প্রতিনিধি/জুড়ীঃঃ
সামাজিক দুরত্ব বজায় রাখা ও সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে জুড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের জুড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় জনকে এবং সোমবার রাতে ৪জন সহ দশ জনকে জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।
অভিযান কালে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৪/৬৬ মোতাবেক উপজেলার জায়ফরনগর গ্রামের রেজাউল করিম সানিকে ৫শত, বেলাগাও গ্রামের দুলাল মিয়াকে ৫শত, গরেরগাঁও গ্রামের আবুল হোসেনকে ৫শত, হাসনাবাদ গ্রামের কামরুজ্জামানকে ৫শত, মন্ত্রীগাও গ্রামের আব্দুস সামাদকে ৫শত, পশ্চিম শিলুয়ার প্রদীপ বিশ্বাসকে ৫শত, তায়েফ আহমদকে ৫শত, কুলাউড়া উপজেলার আব্দুল কাইয়ূমকে ৫শত টাকা এবং আইন অমান্য করে ৫টার পরে দোকান খোলা রাখায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় পশ্চিম শিলুয়া গ্রামের গিয়াস উদ্দিনকে ৫ শত, নিখিল দেবনাথকে ৫শত টাকাসহ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।