মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মৌলভীবাজার জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৩ জুলাই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

ঘোষিত কমিটিতে ফুয়াদ জামানকে আহ্বায়ক,  মনজুরুল করিম রাহিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং অ্যাডভোকেট নিয়ামুল হককে সদস্য সচিব করা হয়েছে।

 

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহেদ আহমদ, মো. সাইফুল আলম রাসেল, শেখ মো. আব্দুল হামিদ, মো. খসরু মিয়া মুন্না, মো. রাসেল আহমদ, অ্যাডভোকেট ইজাজুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ইমতিয়াজ গফুর মারুফ, হৃদয় আহমদ, নাদের আহমদ, ফখরুল ইসলাম, অ্যাডভোকেট মো. হোসেন বখশ, শাহ মো. বদরুল এবং হাসান আব্দুল্লাহ।

 

সংগঠনের নেতারা জানান, নবগঠিত আহ্বায়ক কমিটি মৌলভীবাজার জেলায় মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদী আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নতুন প্রজন্মকে সংগঠিত করতে কাজ করবে। একই সঙ্গে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

 

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এ আহ্বায়ক কমিটির মাধ্যমে মৌলভীবাজার জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয়তাবাদী মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031