সিলেট সফরে আসছেন মন্ত্রী আরিফ, অংশ নিবেন যেসব কর্মসূচিতে

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

সিলেট সফরে আসছেন মন্ত্রী আরিফ, অংশ নিবেন যেসব কর্মসূচিতে

লন্ডন বাংলা ডেস্ক ::

 

দু’দিনের সরকারি সফরে মঙ্গলবার সিলেট আসছেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সফরকালে তিনি সুনামগঞ্জেও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

 

রবিবার (২৩ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছেন মন্ত্রী একান্ত সচিব বিজন কুমার সিংহ।

 

তিনি জানান, মন্ত্রী মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হবেন এবং সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন।

ওইদিন বিকাল সাড়ে ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিরাপদ অভিবাসন ও অবৈথ পখে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

 

সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সিলেটের উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন।

 

পরদিন সকাল ১১টায় কানাইঘাট উজেলা পরিষদ হলরুমে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করবেন।

সেদিন রাত পৌণে ৯টায় বিমানে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31