মঙ্গলবার সিলেটে যেসব কর্মসূচিতে অংশ নিবেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬

মঙ্গলবার সিলেটে যেসব কর্মসূচিতে অংশ নিবেন বাণিজ্যমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১  আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট আসছেন। এদিন তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

 

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রীর একান্ত সচিব ফাখরুদ্দিন আহামেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে বাণিজ্যমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে পৌঁছাবেন। এরপর তোপখানাস্ত সুরমাভ্যালিতে সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।

 

দুপুর ১২টায় তিনি রেজিস্ট্রারি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে।

 

বিকাল সাড়ে ৪টায় তিনি শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত  আলোচনা সভায় যোগদান শেষে রাত সাড়ে ৮টায় বিমানে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

Spread the love

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930