সিরিয়ার প্রখ্যাত আলেম শাইখ রমজান দীবের ইন্তেকালে কমলগঞ্জের হযরত শাহ আজম (রহ.) দরগাহ শরীফের শোক

প্রকাশিত: 8:47 PM, September 6, 2026

সিরিয়ার প্রখ্যাত আলেম শাইখ রমজান দীবের ইন্তেকালে কমলগঞ্জের হযরত শাহ আজম (রহ.) দরগাহ শরীফের শোক
প্রতিনিধি  / মৌলভীবাজার ::
সিরিয়ার প্রখ্যাত আলেম ও কুরআন শিক্ষাবিদ শাইখ রমজান দীব ১০৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন। দীর্ঘ জীবনে পবিত্র কুরআনের শিক্ষা, তেলাওয়াত ও দ্বীনি খেদমতে নিজেকে নিয়োজিত রাখার কারণে তিনি সিরিয়ার ধর্মীয় অঙ্গনে বিশেষভাবে পরিচিত ছিলেন।
বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, জীবনের শেষ বয়সেও অসুস্থতা ও শারীরিক দুর্বলতা তাকে কুরআন শিক্ষা দেওয়া থেকে বিরত রাখতে পারেনি। এমনকি অসুস্থ অবস্থায় অক্সিজেনের নল লাগানো থাকা অবস্থাতেও তিনি শিক্ষার্থীদের কুরআন শিক্ষা দিয়েছেন বলে জানা গেছে। কুরআনের প্রতি তাঁর এমন ভালোবাসা ও নিবেদন মুসলিম উম্মাহর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জের হযরত শাহ আজম (রহ.) দরগাহ শরীফের পক্ষ থেকে।
দরগাহ শরীফের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031