বালাগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত সাইফুরের জানাজায় শোকার্ত মানুষের ঢল

প্রকাশিত: 3:03 PM, November 1, 2026

বালাগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত সাইফুরের জানাজায় শোকার্ত মানুষের ঢল

প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
সিলেটের বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে যাওয়া মেধাবী তরুণ ও স্থানীয় ফুটবলার সাইফুর রহমান আলিমের জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে। ৩১ অক্টোবর বাদ আসর বালাগঞ্জ ইউনিয়নের রিফাতপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। জানাজা পূর্বে এই তরুণের স্মৃতিচারণ করতে গিয়ে স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীরা কান্নায় ভেঙে পড়েন। সেখানে এক হুদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

 

জানাজা শেষে দক্ষিণ রিফাতপুর জামে মসজিদের নিকটবর্তী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

 

সাইফুরের অন্তিম শয়নে তার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে সবাই হাত তুলে দোয়া করেন। ২৯ অক্টোবর দিবাগত রাতে বাড়ি ফেরার পথে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বির্তনীয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সাইফুর গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী তার দুই বন্ধু গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। নিহত সাইফুর বালাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ রিফাতপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে দক্ষিণ সুরমা সরকারি কলেজে ¯œাতক প্রথম বর্ষের ছাত্র ছিল।

 

একজন ভালো মানের ফুটবলার সাইফুর অত্যান্ত নম্রভদ্র, ধার্মিক ও পড়ালেখায় খুবই মেধাবী ছিল। তারা দুই ভাইয়ের মধ্যে বড়ভাই যুক্তরাজ্যে থাকেন। তাকে শেষবারের মত এক নজর দেখতে তার বড় হৃদয় ও চাচাতো ভাই রাফি কুয়েত থেকে দেশ এসেছেন। আইইএলটিএসে ৬.৫ অর্জনকারী সাইফুরের ইউরোপে যাওয়ার প্রস্তুতি চলছিল। ছেলের অকাল মুত্যৃতে তার মা-বাবা কান্নায় ভেঙে পড়ছেন, বিলাপ করছেন। স্বজন, এলাকাবাসী, বন্ধু ও সহপাঠিরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30