বাজেট পাসের আগেই মোবাইল থেকে টাকা পাচার শুরু

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

বাজেট পাসের আগেই মোবাইল থেকে টাকা পাচার শুরু

লন্ডন বাংলা ডেস্কঃঃ
২০২০-২১ অর্থবছরের বাজেটকে একেবারে শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবারের স্বাস্থ্য খাতে বরাদ্দকে গতানুগতিক বলেও জানিয়েছেন তিনি। বাজেট পাসের আগেই মোবাইল থেকে টাকা পাচার শুরু হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী।

 

আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ২০২০-২১ অর্থবছরে গতানুগতিক উচ্চবিলাসী অসামঞ্জস্যপূর্ণ বাজেট ভাবনা থেকে বেরিয়ে মানব কল্যাণে করোনা সংকটকালীন যথাযথ এবং বাস্তবসম্মত বাজেট প্রত্যাশা শীর্ষক মানববন্ধনে এসব কথা বলেন রিজভী।

 

তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেট একেবারে শুভঙ্করের ফাঁকি। বাজেটের মধ্যে ফুটে উঠেছে সরকারের নির্মমতা সরকারের নির্দয়তা। বাজেট পাস হয়নি এর আগে মোবাইল থেকে টাকা পাচার শুরু হয়েছে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যখাত। সে খাতে বরাদ্দ রাখা হয়েছে গতানুগতিক। বিশেষভাবে কিছু করা হয়নি।

 

রিজভী বলেন, ‘করোনা মোকাবিলা করতে গিয়ে সরকারের দুর্নীতির মহোৎসব দেখলাম, অদক্ষতা দেখলাম। মাস্ক নেই, হাসপাতালে ভেন্টিলেটর নেই, অক্সিজেন নেই। এগুলো কীভাবে আনা যায়, অভাব পূরণ করা যায়-তা বাজেটের মধ্যে নেই। এই বাজেট শুধুমাত্র মানুষকে বোকা বানানোর বাজেট।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘করোনা মোকাবিলার জন্য ৭১ শতাংশ হাসপাতলে করোনা সুরক্ষা না থাকার কারণে চিকিৎসা বিঘ্নিত হচ্ছে। বাজেটে কোনো দিকনির্দেশনাও নেই। করোনা মোকাবিলায় ৮৬ শতাংশ নার্সদের প্রশিক্ষণ থাকা দরকার ছিল-তা নেই । সত্যিকার অর্থে দেশে গণতন্ত্র থাকলে, সুষ্ঠু নির্বাচন হলে, জবাবদিহিতা থাকলে করোনা আক্রমণে সারা দেশ সয়লাব হতো না।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031