নড়াচড়া করছেন সাহারা খাতুন

প্রকাশিত: 4:03 PM, June 22, 2020

লন্ডন বাংলা ডেস্কঃঃ

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন হাত-পা নড়াচড়া করছেন। ধীরে ধীরে কথাও বলতে পারছেন। গত শুক্র ও শনিবারের তুলনায় আজ রবিবার তার শারীরিক অবস্থা ভালো।

 

সাহারা খাতুনের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানান তার ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান।মজিবুর রহমান আরও বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, আগামীকাল সোমবারও আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে ওনাকে। শারীরিক অবস্থা এভাবে উন্নতির দিকে গেলে আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার তাকে কেবিনে স্থানান্তর করা হবে।‘

 

শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত ২ জুন দিবাগত রাতে সাহারা খাতুনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। দফায় দফায় করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট আসে তার। গত বৃহস্পতিবার রাতে তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। গতকাল শনিবার থেকে তার অবস্থা উন্নতির দিকে যেতে থাকে।

 

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নিচ্ছেন। দলের ত্যাগী প্রবীণ এই নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়াও চাওয়া হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30