শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটেও হবে করোনার চিকিৎসা

প্রকাশিত: 5:45 PM, June 22, 2020

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটেও হবে করোনার চিকিৎসা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনা আক্রান্তদের ভর্তির জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে সেখানে করোনা রোগীদের চিকিৎসা করা হবে।

 

সোমবার (২২ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

 

তিনি বলেন, ‘আপনারা জানেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটেও করোনা আক্রান্ত রোগী ভর্তি এবং চিকিৎসা চলছে। এছাড়া শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন থেকে করোনা রোগীদের চিকিৎসা করা হবে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30