মুজিব কোট নয় কটি পরেছি: হারুন

প্রকাশিত: 5:32 PM, June 23, 2020

মুজিব কোট নয় কটি পরেছি: হারুন

লন্ডন বাংলা ডেস্কঃঃ

‘মুজিব কোট’ পরে জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেওয়ার খবর গণমাধ্যমে প্রকাশের পর বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) হারুনুর রশিদ দাবি করেছেন, ওটা মুজিব কোট নয়, তিনি পাঞ্জাবির ওপর কটি পরে সংসদে গিয়েছিলেন।আজ মঙ্গলবার জাতীয় সংসদের চলমান অধিবেশনে ওই পোশাক পরে যোগ দেন এমপি হারুনুর রশিদ। সেই পোশাক নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর বিকেলে আমাদের সময়র সঙ্গে কথা বলেন তিনি।

 

বিএনপির এই নেতা বলেন, ‘বাজারে হাজার হাজার কটি আছে, লাল, নীল, সবুজ, হলুদ। যে যেরকম পছন্দ হয় পরে। মুজিব কোট আমরা সাধারণত জানি ব্ল্যাক (কালো)। আর মুজিব কোটের বাটন (বোতাম) থাকে ছয়টা সম্ভবত। আমি মুজিব কোট পরতে যাবো কেন?’ব্লু রঙের কটি পরে সংসদে গিয়েছিলেন দাবি করে এমপি বলেন, ‘কালারটা ব্লু। সাদা পাঞ্জাবির ওপর পরার জন্য এটা আমার কেনা। এটা একটা পাঞ্জাবি সেট। আমার বাড়িতে তো আরও বিভিন্ন রকমের কটি আছে। অনেকেই তো কটি পরে। ম্যাচ করে কটি পরা তো এখন ফ্যাশনে পরিণতি হয়েছে।’

 

এমপি হারুনুর রশিদ বলেন, ‘দেখলাম এটা নিয়ে অনেকেই আলোচনা করছে। এটা কি আলোচনার কোনো বিষয়বস্তু? করোনার সময় আমি পার্লামেন্টে কী বললাম, সেগুলো আলোচনা বাদ দিয়ে আমি কী পরে গেলাম, সেটা কোনো বিষয় হলো।’সাতদিন বিরতির পর আজ বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়। এর আগে ১৫ জুন সম্পূরক বিল পাস হওয়ার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৩ জুন পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেন।

 

মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা বেড়ে যাওয়ায় সংক্ষিপ্ত বাজেট অধিবেশন আরও সংক্ষিপ্ত করা হয়। এজন্য দীর্ঘ এ মুলতবি। আগামী ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাস হবে। গত ১০ জুন থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের এই বাজেট অধিবেশন।

 

এদিকে, একের পর এক এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় এবার এমপিদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ। সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন সদস্যদের নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে। এসব এমপি পর্যায়ক্রমে এই অধিবেশনে যোগ দেবেন।এর আগে সংসদের কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না।

 

জানা যায়, সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯৪ জন করোনায় আক্রান্ত। এ ছাড়া সেখানে কর্মরত ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন। গত রোববার পর্যন্ত ১৫ জন এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30