গুলশানের চোরের ঘটনা নিয়ে আসছে আলাদিনের ফ্ল্যাট

প্রকাশিত: 5:13 PM, July 1, 2020

গুলশানের চোরের ঘটনা নিয়ে আসছে আলাদিনের ফ্ল্যাট

লন্ডন বাংলা ডেস্কঃঃ

রাজধানীর গুলশানের ৮৯ নাম্বার সড়কে এক আমেরিকান নাগরিক থাকতেন। যিনি একটি কফি শপ ব্যবসার সঙ্গে জড়িত। করোনার কারণে কফি শপটি বন্ধ থাকায় তিনি ফিরে যান নিজ দেশে। ফলে গুলশানের ওই ফ্ল্যাটটি খালি পড়ে ছিল। আর এই সুযোগে ফাঁকা বাসায় চুরির উদ্দেশ্যে হানা দেয় চোর। তবে চুরি না করে তিন দিন সেখানে আয়েশি জীবন-যাপনে করতে থাকেন সেই চোর! ঘটনাক্রমে অবশেষে ধরা পড়ে সেই চোর।

 

গুলশানের এই ঘটনাকে পুঁজি করে এবার নির্মিত হচ্ছে নাটক। নাম ‘আলাদিনের ফ্ল্যাট’। আবীর ফেরদৌসের রচনায় এটি নির্মাণ করবেন সহিদ উন নবী। আগামী ৪ ও ৫ জুলাই হবে এর দৃশ্যধারণ। আর নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অ্যালেন শুভ্র, মিম মানতাশা। আরও থাকবেন তারেক স্বপন, সহিদ উন নবীসহ অনেকে।

 

নির্মাতা সহিদ উন নবী জানান, গুলশানের ওই ফ্ল্যাটে ঘটে যাওয়া মজার সব ঘটনা নিয়েই নাটকটি নির্মাণ করা হবে। এটি প্রচার হবে আগামী ঈদে চ্যানেলে আই-এ।নির্মাতা বলেন, ‘করোনা কারও কাছে আতঙ্কের, কারও কাছে খেয়ে বেঁচে থাকার লড়াই। গুলশানের চোরের ওই ঘটনা নিয়ে নাটকে দেখাবো করোনাকালে জীবনযুদ্ধে টিকে থাকার সংগ্রাম। সেখানে আরও মজার কিছু বিষয় থাকবে।’

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30