সিলেট ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
মাদক আইনের মামলায় রাষ্ট্রপক্ষের জামিন বাতিলের আবেদন নামঞ্জুর করে চিত্রনায়িকা পরীমনির সময় আবেদন মঞ্জুর করেছেন আদালত।ফলে বনানী থানায় ওই চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর ঠিক করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ রবিউল আলম শুনানি শেষে সময় আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।
এদিন এ মামলায় চার্জগঠনের শুনানির জন্য দিন ঠিক ছিলো। এদিন পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) হাজিরা দাখিল করে শুনানি পেছাতে আবেদন করেন।
আবেদনে তিনি বলেন, ‘পরীমনি কিছু দিন আগে পায়ে আঘাত পেয়ে অসুস্থ ছিলেন। হঠাৎ পায়ে ব্যথা বেড়ে যাওয়ায় চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। এ কারণে আদালতে আসতে পারেননি। তাই শুনানি পেছানো প্রয়োজন।
অন্যদিকে আসামি পক্ষের আবেদনের বিরোধীতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জম হোসেন পরীমনির জামিন বাতিল করে চার্জগঠন এবং আইনজীবী মাধ্যমে পরীমনির হাজিরা বাতিলের আবেদন করেন। মোয়াজ্জম হোসেন বলেন,”মামলাটি চার্জগঠনের থাকলেও আসামি কয়েক বছর ধরে আদালতে না এসে সময় প্রার্থণা কর যাচ্ছে। তাই তার জামিন বাতিল করে চার্জগঠনের প্রার্থণা করছি। তবে রাষ্ট্র পক্ষের আবেদন নামঞ্জুর করে পরীমনির সময় আবেদন মঞ্জুর করেন।
মামলার অপর দুই আসামি— পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদার আদালতে হাজিরা দেন।
২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে তোলপাড় তুলেছিলেন চিত্রনায়িকা পরীমনি। তার কয়েক দিনের মধ্যে ওই বছরের ৪ অগাস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র্যাব। পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলাও করে র্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমনি।এরপর ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়।
মামলার অপর দুই আসামি হলেন— পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং পরীমনির খালু কবীর হোসেন হাওলাদার।মামলার বাদী র্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেয়া শুরু করেন।অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমনি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে মামলার পুনরায় অভিযোগ গঠনের আদেশ আস উচ্চ আদালত থেকে।