নবীগঞ্জে ১৪২ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

নবীগঞ্জে ১৪২ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি/হবিগঞ্জঃঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ বিদেশি মদসহ কুখ্যাত মাদক কারবারি ছালিক মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১টায় অভিযান চালিয়ে নবীগঞ্জ শহরের তার নিজস্ব ব্যবসা প্রতিষ্টান সুগন্ধা স্ন্যাকসে থেকে বিদেশিসহ ১৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।

 

আটককৃত ছালিক মিয়া উপজেলার কারিয়ারভাঙ্গা ইউনিয়নের কালাইনজুরা গ্রামের বাহরাম উল্লাহর পুত্র। এর আগেও ২০১৬ সালের ১৮ মার্চ ছালিক মিয়া বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেপ্তার হয়েছিলেন।

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমানের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছালিক মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান সুগন্ধা স্ন্যাকসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালেই মাদক আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031