বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: 4:34 PM, July 31, 2020

লন্ডন বাংলা ডেস্কঃঃ

হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহি বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরী-আব্দানারায়ন কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর গ্রামের রুহেল মিয়ার স্ত্রী শাহিদা খাতুন (৩৫) এবং ফিরোজ মিয়ার মেয়ে মালেহা খাতুন (৩৫)। তবে অপর নিহত প্রাইভেটকার চালকের পরিচয় জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক।

 

তিনি জানান, গাজীপুর থেকে একটি প্রাইভেট কার সুমানগঞ্জ যাচ্ছিল। শুক্রবার সকালে প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরী আব্দানারায়ন কালিবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মনোহরদী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা তিনজন নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30