ডিসেম্বরের শেষেই পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচন

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

ডিসেম্বরের শেষেই পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচন

লন্ডন বাংলা ডেস্কঃঃ

এবারের পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচন ২০-২৫টি ধাপে নেওয়া হতে পারে। প্রথম ধাপে কিছু পৌরসভায় ভোট গ্রহণ করা হবে আগামী ডিসেম্বরের শেষ নাগাদ। ভোট সম্পন্ন করা হবে আগামী মে মাসের মধ্যে। তবে কয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি। আজ সোমবার নির্বাচন কমিশনের (ইসি) এক সভা শেষে সিইসি কে এম নূরুল হুদা সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।

 

সিইসি কে এম নূরুল হুদা বলেন, ‘আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পৌরসভাসহ যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হবে সেসব প্রতিষ্ঠানে ডিসেম্বরের শেষ নাগাদ ভোট নেওয়া হবে। এই ধাপে ২০-২৫টি পৌরসভায় ভোট নেওয়া হতে পারে।

 

সিইসি বলেন, ‘সব পৌর সভায় ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। তবে ইউনিয়ন বা উপজেলা পরিষদের সব নির্বাচন ইভিএমে করা সম্ভব হবে না। কিছু সংখ্যক নির্বাচন হয়তো ইভিএমে হবে। কয়েকটি ধাপে পৌর নির্বাচন করতে হবে। হয়তো পাঁচটি ধাপে হতে পারে। তবে কয় ধাপে হবে তা এখনো ঠিক হয়নি।

 

মে মাসের মধ্যে বেশির ভাগ পৌরসভার মেয়াদ পূর্ণ হবে। আইন অনুযায়ী, নির্বাচিত পৌরসভার মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন করতে হয়। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘পৌরসভা গঠনের পর প্রথম সভা থেকে পৌরসভায় মেয়াদ শুরু হয়। একেকটি পৌরসভার প্রথম বৈঠক একেক সময়ে হয়েছে। সবগুলো পৌরসভার মেয়াদ একসঙ্গে পূর্ণ হবে না। যে কারণে সব পৌরসভায় একসঙ্গে নির্বাচন করা সম্ভব হবে না।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930